• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাহরাইনে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ যুব দল

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০১:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি নিতে আগেভাগেই বাহরাইন পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। পৌঁছানোর পরই প্রথম দিন মাঠে নেমেছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট)  রাত সাড়ে ১০টায় বাহরাইনে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করে দলটি।

তবে দলটির সঙ্গে শুরুতে বাহরাইন যাননি রিমন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মজিবর রহমান জনি। এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলার কারণে তারা দলের সঙ্গে সরাসরি যোগ দেন কাতার থেকে।

দলের ম্যানেজার শাহিন হাসান জানান, দল বড় লক্ষ্য নিয়েই বাহরাইনে পা রেখেছে। সেখানেই নিজেদের সেরা প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ভালো দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় দল।

আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। সি গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। এই গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভিয়েতনামে।

এই বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনে ১৮ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না