• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সিপিএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের প্রত্যাবর্তন

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০১:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। তবে প্রত্যাবর্তনের ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সিপিএলের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হয়েছিল সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ম্যাচে ৬ উইকেটের বড় হারে মাঠ ছাড়ে ফ্যালকন্স।

শুক্রবার (১৫ আগস্ট) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে ফ্যালকন্স। কিন্তু ১৭.১ ওভারে মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সাকিব করেন ১৬ বলে ১১ রান। বল হাতে মাত্র ১ ওভার করে দেন ৬ রান, এরপর আর বোলিংয়ে ফেরেননি।

জয়ের জন্য ১২২ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেন্ট কিটস। ওপেনার এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার ভালো শুরু এনে দেন দলকে। যদিও ইমাদ ওয়াসিমের প্রথম ওভারে মাত্র ৩ রান এলেও পরের দুই ওভারে জেইডেন সিলস ও মোহাম্মদ গাজানফার দেন ৩০ রান।

পাওয়ার প্লে'র মাঝেই ওবেদ ম্যাককয়ের স্লোয়ার ডেলিভারিতে মিড অনে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুইস (১৩ বলে ২৫)। এরপর কাইল মেয়ার্সকে বোল্ড করেন রাহকিম কর্নওয়াল। একই ওভারে রাইলি রুশোকেও ফিরিয়ে দেন তিনি।

একপ্রান্তে টিকে থেকে ধীরে ধীরে খেলতে থাকেন ফ্লেচার। দশম ওভারে গাজানফারের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন তিনি, করেন ২৬ বলে ১৯ রান। এরপর অ্যাথানাজে ও জেসন হোল্ডার মিলে বাকি কাজটা সহজেই শেষ করে দেন। অ্যাথানাজে ৩৭ ও হোল্ডার ১৮ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের ফলে দারুণ সূচনা পেল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, আর সাকিবের দলকে নিতে হলো হতাশাজনক হার।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না