• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ২৫০ ছাড়িয়েছে

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ১১:০৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানে অতিভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ ও বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের, বাজাউর ও বাটগ্রাম অঞ্চল।

শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশেই ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। গিলগিট বালতিস্তানে নিহত হয়েছেন ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে প্রাণ হারিয়েছেন আরও ১৯ জন।

বিপর্যস্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। এতে দু’জন পাইলটসহ মোট পাঁচজন মারা গেছেন বলে জানিয়েছে খাইবার পাখতুনখোয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, সারা দেশে মোট ২৮ জন আহত হয়েছেন এবং ১১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খাইবার পাখতুনখোয়া: ৩৪টি বাড়ি আংশিকভাবে এবং ১৪টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

গিলগিট বালতিস্তান: ১৪টি বাড়ি আংশিক এবং তিনটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত।

আজাদ কাশ্মীর: ২৩টি বাড়ি আংশিক এবং ২৮টি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, অনেক এলাকায় বন্যার পানি বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। একইসঙ্গে বহু অঞ্চলে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় মোবাইল সেবাও বিঘ্নিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার