• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০১:৫০ পি.এম.
শেয়ার করুন 0
লিওনেল মেসি-ছবি সংগৃহীত
লিওনেল মেসি-ছবি সংগৃহীত

ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন লিওনেল মেসি। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আগামীকাল রোববার (১৭ আগস্ট) (বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে) ইন্টার মিয়ামির হয়ে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান কোচ হ্যাভিয়ের মাচেরানো।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে মেসির ফেরাটা হবে দীর্ঘ বিরতির পর। গত ২ আগস্ট লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব নেকাক্সার বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ের পেশিতে হালকা চোট পান মেসি। সে ম্যাচে প্রথমার্ধেই তাকে মাঠ ছাড়তে হয়। এরপর বেশ কিছুদিন বিশ্রামে থাকার পর ১৩ আগস্ট তিনি অনুশীলনে ফিরেছেন।

মাচেরানো জানিয়েছেন, ‘লিও এখন পুরোপুরি সুস্থ। বুধবার থেকেই সে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছে। যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তাহলে আগামীকালকের ম্যাচের দলে সে থাকবে।’

এ ছাড়া ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কিছু অনুশীলন মিস করলেও দলের আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলকেও দেখা যাবে রোববারের ম্যাচে।

এই ম্যাচের পর মিয়ামি লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ২০ আগস্ট, প্রতিপক্ষ মেক্সিকান জায়ান্ট টাইগ্রেস ইউএএনএল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না