• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭০ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ১১:৪২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ। একই সময়ে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

শনিবার (১৬ আগস্ট) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের চলমান হামলায় গাজায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৩৮৫ জন, ফলে আহতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬০ জন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও আটটি মরদেহ।

খাদ্য ও ওষুধের অভাবে প্রতিদিনই বাড়ছে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ২৫১ জনের, যার মধ্যে ১০৮ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা বিমান হামলার কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সরঞ্জামের অভাবে সিভিল ডিফেন্স সদস্যরা অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় ফেলে রাখতে বাধ্য হচ্ছেন।

গেল ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ফের হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।

এ ছাড়া, ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের পথে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৬ জন, আহত হয়েছেন ১৭৫ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত এ ধরনের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’