• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ভারত-পাকিস্তানের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র “প্রতিদিন” নজরে রাখছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে এই দুই দেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে সাহায্য করার বিষয়ে ট্রাম্পের দাবি পুনর্ব্যক্তও করেছেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা বলেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুনর্ব্যক্ত করেন, যেখানে ট্রাম্প বলেছিলেন, তিনি দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে সাহায্য করেছেন।

রুবিও বলেন, যুদ্ধবিরতি চুক্তি ধরে রাখা অনেক কঠিন, কারণ তা ভেঙে যাওয়া খুব সহজ। তিনি মন্তব্য করেন, “যুদ্ধবিরতির জটিলতার একটি দিক হলো এটি ধরে রাখা, যা খুবই কঠিন। প্রতিদিন আমরা লক্ষ্য রাখি পাকিস্তান ও ভারতে কী ঘটছে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গে রুবিও বলেন, “যুদ্ধবিরতি কেবল তখনই সম্ভব যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে সম্মত হয়। আর রাশিয়ানরা এখনো তাতে রাজি হয়নি।”

তিনি বলেন, “যুদ্ধবিরতি দ্রুত ভেঙে যেতে পারে, বিশেষ করে যখন যুদ্ধ চলছে সাড়ে তিন বছর ধরে (ইউক্রেনে)। তবে আমি মনে করি না কেউ এই লক্ষ্যে দ্বিমত করবে না যে কেবল যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি দরকার— যাতে এখন যুদ্ধ না থাকে, ভবিষ্যতেও না থাকে।”

অন্যদিকে ফক্স বিজনেসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করেন। মূলত এই বিষয়ে ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি (ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত) সমাধান করেছেন।

রুবিও বলেন, “আমরা সৌভাগ্যবান ও কৃতজ্ঞ যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন, যিনি শান্তি প্রতিষ্ঠাকে তার প্রশাসনের অগ্রাধিকারে রেখেছেন। আমরা সেটা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ডে, ভারত-পাকিস্তানে, রুয়ান্ডা ও কঙ্গোতে। এবং আমরা বিশ্বজুড়ে শান্তি আনার যেকোনো সুযোগ অনুসরণ করে যাব।”

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার