• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইসরায়েলের হামলায় গাজায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছে মানুষ। খাদ্য সরবরাহ বন্ধ রেখে বাসিন্দাদের অনাহারে বাধ্য করা হচ্ছে। এমনকি খাদ্য সংগ্রহের সময়ও তাদের গুলি করে হত্যা করছে ইসরায়েলি সেনারা।

বৃহত্তম শহর গাজা সিটিতে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অঞ্চল দখল করে দক্ষিণাঞ্চলে কয়েক হাজার মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে তারা।

সোমবার (১৮ আগস্ট) ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিতে প্রাণ হারান। আল-সাব্রা এলাকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত তিনজন নিহত ও বহু আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ইসলাম আল-কৌমিও রয়েছেন।

আল জাজিরার দেইর এল-বালাহ প্রতিনিধি তারেক আবু আযম জানান, গাজার পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল ভারী কামান, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে আবাসিক ঘরবাড়ি ধ্বংস করছে। ধ্বংসযজ্ঞের মাত্রা ভয়াবহ। দিন-রাত নির্বিচারে বোমাবর্ষণে বহু মানুষ ইতোমধ্যে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।

রোববার বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল গাজা সিটি, যেখানে প্রায় ৬০ জন নিহত হন। সেখানকার অবশিষ্ট কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।

এদিকে যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাসের প্রস্তাবিত একটি খসড়া চুক্তি অনুমোদিত হয়েছে। এতে ৬০ দিনের যুদ্ধবিরতি, গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং ইসরায়েলের কারাগারে আটক অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।

 সূত্র: গাজা, আল জাজিরা 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার