• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাকিস্তান ক্রিকেট বোর্ড ৩০ জন ক্রিকেটারকে রেখেছে

কেন্দ্রীয় চুক্তিতে ৩০ ক্রিকেটার, ‘এ’ ক্যাটাগরিতে কেউ নেই

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০১:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
পাকিস্তান ক্রিকেট বোর্ড ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে। ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট বোর্ড ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৫–২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবার ৩০ জন ক্রিকেটারকে চুক্তিতে রাখা হয়েছে, যা ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

চমকপ্রদ বিষয় হলো-‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখা হয়নি। দেশের হেভিওয়েট তারকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিও ‘বি’ ক্যাটাগরিতে আছেন।

গতবার ২৭ জন খেলোয়াড় চুক্তিভুক্ত ছিলেন, এবার সংখ্যা বেড়ে হয়েছে ৩০। নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ১২ জন উদীয়মান ক্রিকেটার: আহমেদ ডানিয়েল, ফাহিম আশরফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মাকিম।

গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচ ক্রিকেটার ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন। তারা হলেন-আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা ও শাদাব খান। এছাড়া ৯ জন খেলোয়াড় আগের ক্যাটাগরিতেই রয়েছেন।

অন্যদিকে, ৮ জন ক্রিকেটার চলতি বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। তারা হলেন-আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান।

কেন্দ্রীয় চুক্তি ২০২৫–২৬:

‘বি’ ক্যাটাগরি (১০ জন):

আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।

‘সি’ ক্যাটাগরি (১০ জন): আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল।

‘ডি’ ক্যাটাগরি (১০ জন): আহমেদ ডানিয়েল, হুসেইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মাকিম।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না