• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নাইজেরিয়ায় ফজরের নামাজে মসজিদে হামলা, নিহত ২৭

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজের সময় এক মসজিদে সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে এ হামলার ঘটনা ঘটে। নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে। জমি ও পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষ এসব ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হয়। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় একই ধরনের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে আর কোনো হামলার ঘটনা না ঘটে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার