• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছেই না। সর্বশেষ হামলায় আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ১০০ জনে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬২ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত ও অন্তত ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জন আহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬০ জন, আহত হয়েছেন আরও ৩৪৩ জন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে ৩১ জনের মৃত্যু হয়েছে। অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।

মন্ত্রণালয় জানায়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েল গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মুখোমুখিও হয়েছে।

অবরুদ্ধ গাজায় চলমান এই আগ্রাসনের নিন্দায় ইতোমধ্যেই বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় বইছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’