• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত ও ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসলামাবাদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক নোটিশে জানায়, ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

নিষেধাজ্ঞা জারির পর কয়েক দফায় এর মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। সর্বশেষ নোটিশ জারির আগে এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত।

অন্যদিকে, পাকিস্তানের নিষেধাজ্ঞার জবাবে ভারতও গত ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত সব উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে।

এ পরিস্থিতির কারণে ভারতের বহু আন্তর্জাতিক রুটে ফ্লাইটের দূরত্ব বেড়ে গেছে। ফলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে ভারতীয় বিমানগুলোর।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’