• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শচীনকন্যা সারা: ক্রিকেটে নন, আলাদা পথ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ১২:০৪ পি.এম.
শেয়ার করুন 0
শচীন টেন্ডুলকার, তরুণ, সারা-ছবি সংগৃহীত
শচীন টেন্ডুলকার, তরুণ, সারা-ছবি সংগৃহীত

শচীন টেন্ডুলকারকে দেখে অনুপ্রাণিত হয়ে ‘শচীন’ হওয়ার স্বপ্ন দেখেছেন ভারতের- বিশ্বের-অনেক তরুণ ক্রিকেটার। বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে থিতু হয়েছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকারও। তবে শচীনকন্যা সারা কখনো ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেননি। 

সারা বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত এবং তার কাজের সূত্রে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। অস্ট্রেলিয়ার মাটিতেই শচীনের একাধিক স্মরণীয় ইনিংস রয়েছে; ছয়টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি অজিভূমে। সারা জানিয়েছেন, “জীবনে প্রথম অস্ট্রেলিয়ায় এসেছিলাম ১৯৯৯ সালে। তারপর প্রতি চার বছরে একবার করে আসতাম। ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে এখানে। বাবা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতেন, তাই অস্ট্রেলিয়ায় এসে তার সঙ্গে সময় কাটানো আমাদের প্রিয় ছিল।”

ক্যারিয়ার হিসেবে ক্রিকেট না বেছে নেওয়ার প্রশ্নে সারা জানান, “আমি খেলাধুলা নিয়ে কখনো ভাবিনি। ক্রিকেট এবং অন্যান্য খেলায় সবসময়ই আমার ভাই দক্ষ ছিল। আমি মাঝে মাঝে গলি ক্রিকেট খেলেছি, কিন্তু কখনো এটি পেশা হিসেবে বেছে নেওয়ার কথা ভাবিনি।”

অন্যদিকে, অর্জুন টেন্ডুলকার এখনও বাবার খ্যাতি মেলাতে পারেননি। বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে শুরু করা তার ঘরোয়া ক্রিকেটের অভিষেক হয় ২০২০ সালে মুম্বাইয়ের হয়ে। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে খেলা এই মিডিয়াম পেস বোলার বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে রয়েছেন, তবে প্রথম একাদশে নিয়মিত দেখা যায় না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না