• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ১২:২৪ পি.এম.
শেয়ার করুন 0
কর্নেল শরীফুল এম. খান-ছবি সংগৃহীত
কর্নেল শরীফুল এম. খান-ছবি সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্নেল শরীফুল এম. খান পদোন্নতি পেয়ে মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেলের মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। গত ১৩ জুন ওয়াশিংটন ডিসির পেন্টাগনে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার পদোন্নতির ঘোষণা করা হয়।

পেন্টাগনে মঙ্গলবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “বাংলাদেশের সন্তান শরীফুল খান আজ ইতিহাস রচনা করলেন। মার্কিন সেনাবাহিনীতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন।”

শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশনস জেনারেল শন ব্রাটন। বর্তমানে তিনি পেন্টাগনের ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’ প্রকল্পে ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তিনি কৌশল, নীতি, পরিকল্পনা এবং ক্রস-ফাংশনাল কার্যক্রম সমন্বয়সহ শিল্প, একাডেমিয়া, ন্যাশনাল ল্যাব ও সরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে কাজ করছেন।

শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ, নেভাল ওয়ার কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবনে তিনি মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনাইসেন্স অফিসে স্যাটেলাইট অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন হন এবং ২০০৭ সালে অপারেশন সাইলেন্ট সেনট্রি–তে ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার