• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ : একই পরিবারের দগ্ধ ৩

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০২:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার গেন্ডারিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি জানান, দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ ও মেজবাহর ১০০ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থা গুরুতর। 

দগ্ধ মোসলেম উদ্দিনের মেয়ে তাসনুভা বলেন, ‘আমার বাবা-মা ও ভাই গেন্ডারিয়ার হরিচরণ রোডের দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝরাতে হঠাৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন লেগে বাসায় ছড়িয়ে পড়ে। এতে বাবা-মা ও ভাই দগ্ধ হন। পরে ভোরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক