• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৪:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শূন্য আসনের জন্য অপেক্ষমান শিক্ষার্থীদের বিভাগ মনোনয়নও বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) থেকে ভর্তি সাক্ষাৎকার শুরু হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার হবে ২৩ আগস্ট। বিজ্ঞান ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট।

ফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হয়েছে, তাদের অনলাইনে ৫০ টাকা মাইগ্রেশন ফি পরিশোধ করে পেমেন্ট স্লিপের কপি নতুন বিভাগে জমা দিতে হবে। নতুন বিভাগে ভর্তির মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ফি অনলাইনে পরিশোধ করে মূল মার্কশিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র

১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

২. এসএসসি এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।

৩. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফির রসিদ।

৪. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়গুলোর পছন্দক্রমের প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ 

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো সাক্ষাৎকারে ডিন অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার আগে এগুলোর কমপক্ষে ২০ কপি ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তী সময়ে ভর্তি-সংক্রান্ত ও অন্যান্য কাজে প্রয়োজন হতে পারে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু