• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জেলেনস্কি পুতিনের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিবাদপূর্ণ অঞ্চল ও নিরাপত্তা ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎসা।

শুক্রবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কিসলিৎসা বলেন, “জেলেনস্কি ইতোমধ্যেই পরিষ্কার করেছেন যে তিনি বিবাদপূর্ণ অঞ্চলগুলো নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এছাড়া, ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে চায় এবং এর খসড়া তৈরি করতে রাজনীতিবিদরা কাজ করছে।”

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব শুরু হয় ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং পরবর্তীতে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়ার বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ফেব্রুয়ারি ২০২২ থেকে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সর্বাধিক সহায়তা প্রদান করে।

২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দেওয়া সহায়তা কমিয়ে আনেন এবং যুদ্ধের অবসান চাইতে পারেন। প্রয়োজনে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়ার কথাও তিনি উল্লেখ করেন।

গত ১৫ আগস্ট আলাস্কায় পুতিন ও ১৮ আগস্ট ইউরোপীয় নেতাদের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পর আন্তর্জাতিক মহলে এই আলোচনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের চাপের প্রভাবেই জেলেনস্কি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার