• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এশিয়া কাপ

ভারতকে দু’বার হারাবে পাকিস্তান : হারিস রউফ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
পাকিস্তানি পেসার হারিস রউফ। ছবি: সংগৃহীত
পাকিস্তানি পেসার হারিস রউফ। ছবি: সংগৃহীত

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের আসরেও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফাইনালেও আবার দেখা হতে পারে তাদের।

ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে শুরু হয়ে গেছে কথার লড়াই। প্রতিযোগিতা শুরুর আগেই পাকিস্তানের পেসার হারিস রউফের দাবি, দু’বারই ভারতকে হারাবে পাকিস্তান। 

ইতোমধ্যে টুর্নামেন্টের ভেন্যু দুবাইয়ে চলে গেছে পাকিস্তান সেখানে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়া কাপের জন্য তৈরি হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেখানেই রউফের এক ভিডিও ভাইরাল হয়েছে।

পাকিস্তানের অনুশীলন দেখতে কিছু সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। তাদের একজন রউফকে বলেন, “ভারতের সঙ্গে তো দু’বার খেলা হবে।” জবাবে রউফ বলেন, “দু’বারই হারাব।” এ কথা শুনে পাকিস্তানের সমর্থকরা চিৎকার করে ওঠেন।

তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় সমর্থকরা খোঁচা দিয়ে বলেন, প্রতিবার প্রতিযোগিতার আগে পাকিস্তান এটাই করে। ম্যাচের সময় আর ভালো খেলতে পারে না। তখন অজুহাত খোঁজে। 

আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। দুই দল ছাড়াও একই গ্রুপে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অপর গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে রয়েছে হংকং।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না