• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

টকশোতে নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে অতিথি করায় সারজিস-হাসনাতের ক্ষোভ


প্রকাশ:  ৬ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পি.এম.
শেয়ার করুন 0
টকশোতে নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে অতিথি করায় সারজিস-হাসনাতের ক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানার অনলাইন টকশোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি করার ঘোষণায় বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

ঠিকানার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। প্রতি বৃহস্পতিবার রাতে একটি টকশোর উপস্থাপনা করেন তিনি। এবার সেই অনলাইন টকশোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি করা হয়েছে। আগামীকাল রাতে এই টকশো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

বুধবার (৬ নভেম্বর) নিজেদের ফেসবুক আইডিতে পৃথক পোস্টে এবিষয়ে নিজেদের অবস্থান জানান হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।’

সারজিস আলম লেখেন, ‘খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সঙ্গে বেইমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেইমানি।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু