• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জাতীয় ঐকমত্য কমিশনের সভা, আলোচনায় জুলাই জাতীয় সনদ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৮:৪২ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সমন্বিত খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণ করা হয়। এতে এই মতামতগুলোকে জাতীয় সনদে প্রতিফলিত করার উপায়, চূড়ান্ত রূপ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো গঠনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নে সম্ভাব্য বিকল্পগুলোও বৈঠকে উঠে আসে।

সভায় সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৬ আগস্ট কমিশনের পক্ষ থেকে “জুলাই জাতীয় সনদ ২০২৫” খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য পাঠানো হয়। মোট ২৯টি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেছে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক