• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাংলাদেশকে রুখল ভুটান, নেপালকে হারালেই চ্যাম্পিয়ন ভারত

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবার হোঁচট খেল। ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের সঙ্গে ড্র করেছে বাংলার মেয়েরা। এই টুর্নামেন্টে ভুটান প্রথমবার বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেল।

ভুটানের সঙ্গে ড্রর ফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখন প্রায় শেষ। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ১০। চার ম্যাচে ভারতের পয়েন্ট ১২। আজ রাতে নেপালকে হারালে ভারতের পয়েন্ট ১৫ হবে, ফলে এক ম্যাচ হাতে রেখেই তারা শিরোপা নিশ্চিত করবে। তখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ ম্যাচ হবে শুধু নিয়মরক্ষার।

ম্যাচের ৬ মিনিটে পূর্ণিমা মারমা বাংলাদেশকে এগিয়ে দেন। প্রথমার্ধে বাংলাদেশ ভুটানের উপর ক্রমাগত আক্রমণ চালিয়েছিল। গত ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি প্রথমার্ধেই দুটি গোল করার সুযোগ পান, তবে একটি শট পোস্টে লেগে ফিরে আসে, আরেকটি শটও ফিনিশ করতে পারেননি।

ইনজুরি সময়ে ভুটান সমতা আনে। ভুটানী ফরোয়ার্ড বক্সের দিকে এগিয়ে বল জালে ঠেলেন, ফলে দুই দল বিরতির আগে ১-১ সমতায় থাকে।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ আক্রমণ চালায়, তবে ভাগ্য পাশে ছিল না। ক্রসবারে লেগে শট প্রতিহত হয়। সুরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা ও থৈনু মারমা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনটিই গোলে পরিণত হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় অর্পিতা বিশ্বাসদের।

বাংলাদেশ সম্প্রতি দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে দাপট দেখাচ্ছে। ঢাকায় সাফ অ-২০ নারী চ্যাম্পিয়ন হওয়া সিনিয়র দলের পাশাপাশি অ-২০ দলও এশিয়া কাপ নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট হাতছাড়া হওয়ায় অ-১৭ দলের শিরোপা স্বপ্ন এখন প্রায় শেষের পথে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না