• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঢাকা মেডিক্যালে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৯:২৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢামেকের জরুরি বিভাগের সামনে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন- ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’।

এর আগে হামলায় আহত নুরুল হক নুরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরুল হক নুর আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ