• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইংল্যান্ড সফর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০২:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত

মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ডে যাচ্ছেন আজিজুল হাকিম তামিমরা। আগামী সেপ্টেম্বর মাসে দুই সপ্তাহের সফরে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা।

আসন্ন সফরের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশিতভাবেই দলের নেতৃত্বে থাকছেন আজিজুল হাকিম তামিম। নিয়মিতদের পাশাপাশি স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে আরও পাঁচ ক্রিকেটারকে।

সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। একই মাঠে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর ১০ সেপ্টেম্বর ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে হবে তৃতীয় ম্যাচ। শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরবে বাংলাদেশ দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান রাফি, মো. সবুজ।

ভিওডি বাংলা/ আরিফ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না