• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বদলেছে এশিয়া কাপের সময়, বাংলাদেশের ম্যাচ কখন?

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর কয়েকদিন অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে এশিয়া কাপ। তবে আসন্ন টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচগুলো মাঠে গড়াবে।

পরিবর্তনের ভিড়ে কেবল ১৫ সেপ্টেম্বরের ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ওইদিন সংযুক্ত আরব আমিরাত ও ওমান মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এশিয়া কাপ চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ হবে আবুধাবিতে, ফাইনাল হবে দুবাইয়ে।

এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নিচ্ছে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে আছে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না