• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য : সিনিয়র সচিব

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৫, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা দেওয়া নাগরিক সন্তুষ্টি নিশ্চিত করার মূল লক্ষ্য।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মূল্যবোধ শিক্ষার সঙ্গে সুশাসনের সম্পর্ক’ শীর্ষক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব জানান, নৈতিকতা নিশ্চিতে মন্ত্রণালয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এজন্য অনলাইন ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা চালু করা হয়েছে, যাতে হয়রানিমুক্ত সেবা দেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, “সবাই মিলে কাজ করলে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সুচারুভাবে পালন করা সম্ভব। দেশের কল্যাণে নৈতিকতা ও সুশাসন একে অপরের পরিপূরক, যা সমাজে স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।”

নাগরিকদের সততা, সহানুভূতি, সম্মান ও দায়িত্ববোধের মাধ্যমে সেবা প্রদানে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক