• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চীনে এনসিপির ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস' অনুষ্ঠান অনুষ্ঠিত

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের বেইজিংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা এলায়েন্স-চীনের উদ্যোগে ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক একটি স্মরণ ও আলোচনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই মাসের শহীদদের স্মরণ ও প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

বক্তারা প্রবাসীদের অসামান্য ভূমিকার প্রশংসা করেন, বিশেষত দেশের ক্রান্তিকালে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচিতে তাদের অবদানকে স্মরণ করেন। তারা জুলাই মাসের শহীদ ও আহতদের অম্লান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং প্রবাসীদেরকে দেশ পুনর্গঠন ও চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শুরু হয় জুলাই মাসের বীরত্বগাথা নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন ও অতিথিদের ফুল দিয়ে বরণ দিয়ে। শেষভাগে প্রবাসীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা, সম্মাননা স্মারক প্রদান এবং ডিনারের আয়োজন করা হয়।

এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স-চীনের চিফ কো-অর্ডিনেটর সাদ্দাম হোসাইনসহ অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে এবং সংগঠনের সদস্যদের অর্থায়নে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্টজন ও প্রবাসী বাংলাদেশিরা সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া