• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৫, ১০:১০ পি.এম.
শেয়ার করুন 0
ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত
ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় টানা দুটি সিরিজ শেষে দেশে ফিরে সপ্তাহ খানেক অনুশীলন করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমাল যুবারা।

রবিবার (৩১ আগস্ট) রাত ৮টায় ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলে রয়েছেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

আসন্ন সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ড বাই

আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না