• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ এ.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১৫ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার রাত স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত তিন দফা আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

রাজধানী কাবুলে (২০০ কিলোমিটার দূরে) কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পাওয়া যায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও (৪০০ কিলোমিটার দূরে) ভূমিকম্প অনুভূত হয়।

তালেবান সরকারের কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ পরিচালনায় তারা সীমিত সরঞ্জাম নিয়ে কাজ করছেন। ভূমিধস ও বন্যায় অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টারসহ জরুরি সহায়তা দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার