• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত কেউ আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তারা আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ হবেন। দূতাবাসের বার্তায় আরও বলা হয়, একটি দেশের সুরক্ষিত সীমান্ত না থাকলে সেটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

এছাড়া, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেন, অবৈধভাবে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়ে যান বা আশ্রয় দেন, তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা দায়ের করা হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু