• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  বাকৃবি প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিরাগতদের হামলার পর এবার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৮ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (৩১ আগষ্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ (৩১ আগস্ট ২০২৫) সকাল ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে রাত সাড়ে ৯ ঘটিকায় অনলাইনে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হল। সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।

অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কোনমতেই বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঠিক হবেনা। সিন্ডিকেট সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকৃবি প্রশাসন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে