• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সিইসির সঙ্গে একান্ত বৈঠকে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর সিইসির সঙ্গে এটিই মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রবেশ করেন ট্রেসি অ্যান জ্যাকবসনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। বৈঠকটি অনুষ্ঠিত হয় সিইসির কক্ষে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র সিইসি উপস্থিত ছিলেন, অন্য কোনো কর্মকর্তা অংশ নেননি।

ইসি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে চলমান ছাত্র আন্দোলনের কারণে নিরাপত্তাজনিত বিবেচনায় সেটি বাতিল করা হয়েছিল।

উল্লেখযোগ্য যে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচন কমিশনের সঙ্গে মার্কিন দূতাবাসের এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক