• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পুতিন-কিমের সঙ্গে যুক্তরাষ্ট্রবিরোধী চক্রান্ত করছেন শি, অভিযোগ ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পি.এম.
শেয়ার করুন 0
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ফাইল ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রবিরোধী চক্রান্ত করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শি'র উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করবেন, তখন কষ্ট করে পুতিন ও কিমকে আমার উষ্ণ অভ্যর্থনা জানাবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজের আগে ওই মন্তব্য করেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর আত্মসমর্পণ ও চীনা বাহিনীর বিজয় উদযাপনে প্রতিবছরই এই কুচকাওয়াজের আয়োজন করে চীনা সরকার। তবে এবারের ৮০তম আয়োজনটি এ যাবৎকালের বৃহত্তম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয়ে যুক্তরাষ্ট্রের অবদানের কথা স্মরণ করিয়ে ট্রাম্প আরও বলেন, চীনের বিজয় ও গৌরব অর্জনের যাত্রায় অনেক মার্কিনি জীবন দিয়েছেন। তাদের জয়ে যুক্তরাষ্ট্র প্রচুর রক্ত ও ব্যাপক সমর্থন দিয়েছে। আমি আশা করব, তাদের বীরত্ব ও আত্মত্যাগ যথাযথ মর্যাদায় স্মরণ করা হবে।

এবারের চীনা কুচকাওয়াজে পুতিন, কিমসহ ২৬টি দেশের নেতা অংশগ্রহণ করেছেন। আয়োজনটি বেইজিংয়ের শক্তিমত্তা প্রদর্শনের মঞ্চ বানিয়ে ফেলেন শি। প্যারেডে অন্তর্ভুক্ত ছিল অত্যাধুনিক লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরনিয়ন্ত্রিত ডুবোজাহাজ (ড্রোনের মতো সাবমেরিন), অস্ত্রসজ্জিত নেকড়ে রোবট এবং চীনা সেনার বিশাল বহর।

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মার্কিন স্বার্থ রক্ষার যুক্তি দেখিয়ে দেদারসে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করে আসছেন ট্রাম্প। এতে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে। উদ্ভূত পরিস্থিতির সুযোগে নিজেদের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগটি কাজে লাগানোর সুযোগ খুঁজছে চীন।

ট্রাম্পের আগ্রাসী নীতির কারণে চীনের সঙ্গে ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশের সখ্যতা বৃদ্ধি পাচ্ছে। নতুন সম্ভাব্য এই আঁতাত যুক্তরাষ্ট্রের উদ্বেগের কোনও কারণ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট আগে একাধিকবার দাবি করেছেন, এসব নতুন সম্পর্ক বিশ্বমঞ্চে ওয়াশিংটনের জন্য কোনও হুমকি তৈরি করতে পারবে না।

যুক্তরাষ্ট্রকে ঠেকাতে চীন ও তার মিত্ররা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে কিনা, বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মোটেও না। চীনের বরং আমাদেরকে দরকার। চীনকে আমাদের যতোটা দরকার, যুক্তরাষ্ট্রকে চীনের তারচেয়ে অনেক বেশি দরকার। তাই আমি এমন কোনও সম্ভাবনা দেখি না। তাছাড়া, প্রেসিডেন্ট শির সঙ্গে আমার সুসম্পর্ক তো রয়েছেই।

যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে কেউ মোকাবেলা করতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার