• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধ ছাড় নয়: রিটার্নিং অফিস

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো ধরনের সাইবার অপরাধ সহ্য করা হবে না বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার অফিস। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তারা জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়টি রিটার্নিং অফিস থেকে জানানো হয়।

রিটার্নিং অফিস জানিয়েছে, নির্বাচনের সময় প্রার্থীদের প্রচারণার সঙ্গে জড়িয়ে কিছু ক্ষেত্রে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা দেখা দিয়েছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে, যা মানবাধিকার পরিপন্থি।

কোনো প্রার্থী এই ধরনের অভিযোগে প্রমাণিত হলে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার বুলিং বা অপপ্রচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে