• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আর্জেন্টিনারসহ পাঁচ দেশকে ফিফার শাস্তি

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছ’টি দেশকে শাস্তি দিল ফিফা। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনাও। গত ১০ জুন কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে একটি ঘটনার কারণে শাস্তি পেতে হয়েছে লিয়োনেল মেসির আর্জেন্টিনাকে।

বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে কড়া অবস্থান নিল ফিফা। ছ’টি দেশকে শাস্তি দিয়েছে তারা। তার মধ্যে রয়েছে আর্জেন্টিনাও। গত ১০ জুন কলম্বিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ রয়েছে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে।

আর্জেন্টিনা ছাড়াও শাস্তি পেয়েছে আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া-হার্জ়েগোভিনা। প্রত্যেকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য এবং বৈষম্যের অভিযোগ রয়েছে। কার কী অপরাধ সেটা খোলসা করেনি ফিফা। কিন্তু এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের মন্তব্য কখনওই বরদাস্ত করা হবে না।

সবচেয়ে বেশি জরিমানা হয়েছে আলবেনিয়ার। দু’লক্ষ ডলার বা ১.৭৫ কোটি টাকা দিতে হবে তাদের। ৭ জুন সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের জাতীয় সঙ্গীতের অবমাননা করা এবং খেলাধুলোর পক্ষে অনুপযুক্ত বার্তা লেখার অভিযোগ রয়েছে তাদের সমর্থকদের বিরুদ্ধে। পরের ম্যাচ যে স্টেডিয়ামে হবে সেখানকার দর্শকাসনের ২০ শতাংশ ফাঁকা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিয়া-আলবেনিয়ার সেই ম্যাচ ০-০ ড্র হয়।

আর্জেন্টিনাকে জরিমানা দিতে হবে ১.৩ কোটি টাকা। ১০ জুন বুয়েনোস এয়ার্সে সমর্থকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই ম্যাচ ১-১ ড্র হয়েছিল। সেই ম্যাচে ভয়ঙ্কর ট্যাকল করে লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টিনা এনজ়ো ফের্নান্দেস। তাঁকে ৫.৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

অশ্বিনের পথে হাঁটলেন ভারতের ৪২ বছরের ক্রিকেটার, অবসর নিলেন সব ধরনের ক্রিকেট থেকে

শুক্রবার ভোরেই দেশের মাটিতে শেষ ম্যাচ মেসির? আর্জেন্টিনার কোচের কথায় জল্পনা

চিলিকে ১.২৫ কোটি টাকা জরিমানা দিতে হবে। ৫ জুন আর্জেন্টিনা ম্যাচে বিপক্ষের সমর্থকদের প্রতি বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল। ৬ জুন পেরু ম্যাচে একই কাজ করায় কলম্বিয়াকে ৭৬ লক্ষ টাকা দিতে হবে। সার্বিয়া এবং বসনিয়াকে জরিমানা দিতে হবে যথাক্রমে ৫৫ লক্ষ এবং ২৩ লক্ষ টাকা।

শুধু জরিমানাই নয়, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে ফিফা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না