• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নুরুল হক নুরের ওপর হামলা:

তদন্ত কমিশন গঠন করেছে সরকার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এ.এম.
শেয়ার করুন 0
ভিপি নুরুল হক নুর-ছবি সংগৃহীত
ভিপি নুরুল হক নুর-ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিন সদস্যের এই কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

কমিশনকে ৩০ কার্যদিবস বা এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। এতে ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় দিকও উল্লেখ করা হবে প্রতিবেদনে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিশনের কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও ব্যয়ভার বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া যাবে কমিশনকে সহায়তার জন্য।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু