• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলানো হলো

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে হিজাব বিরোধী আন্দোলনের সময় এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় একজন বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (৬ সেপ্টেম্বর) দেশটির বিচারবিভাগের ওয়েবসাইট মিজান এ তথ্য জানিয়েছে।

মিজানের বরাতে জানা গেছে, মেহরান বাহরামিয়ান ২০২২ সালের ডিসেম্বরে ইস্ফাহান প্রদেশের সেমিরোমে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে মোহসিন রেজাই নামের এক কর্মকর্তা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ওই হত্যাকাণ্ডের দায়ে আজ তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০২২ সালে মাহসা আমিনি নামে এক তরুণী পুলিশের নৈতিকতা বিভাগের হেফাজতে মারা গেলে সঠিকভাবে হিজাব না পরার কারণে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষে কয়েকশ মানুষ নিহত হন।

মেহরান বাহরামিয়ানের মৃত্যুদণ্ডের মাধ্যমে এখন পর্যন্ত অন্তত ১০ বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলানো হলো। কিছু অধিকার সংস্থা জানিয়েছে, বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে তাদের অন্য ভাই মোরাদ নিহত হন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে, ইরানের নিরাপত্তা বাহিনী প্রায়শই মারধর, দীর্ঘদিন নির্জন কারাগারে আটক ও পরিবারকে হুমকি দিয়ে স্বীকারোক্তি নেন, যা পরে আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার