• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নুরাল পাগলের লাশ পোড়ানো

ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম: তাহেরী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, এ ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঘটল।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ‘আমি দেখেছি, নুরাল পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কুফরি করে থাকে, সে যদি একদিন করে থাকে, একমাস করে থাকে, আপনি একজন মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেপ্তার করানো।

কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, কবরের ভেতরে তাকে লাঠি দিয়ে আঘাত করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পর তার লাশকে নিয়ে উল্লাস করতে করতে ‘আল্লাহু আকবর’ ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে দিয়ে আপনারা তার লাশটাকে পুড়িয়ে দিলেন।’

তাহেরী বলেন, ‘এখানে যারা আছেন ৫০ বছরের মানুষ আছে, ৬০ বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনারা কেউ কোনোদিন দেখেছেন, কবর থেকে লাশ তুলে, মুসলমানের লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়েছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি বাংলাদেশ দেখছি, আমরা কি দেখছি?’

উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহদী দা‌বি করা নুরাল পাগ‌লের মরদেহ কবর থেকে তুলে পু‌ড়িয়ে দেয় ‘তৌ‌হিদী জনতা’। উপজেলার ঢাকা-খুলনা মহাসড়‌কের পদ্মার মোড় এলাকায় প্রকাশ্যে পেট্রোল ঢে‌লে মরদেহ পু‌ড়ি‌য়ে দেয়া হয়।

এ ঘটনায় নুরাল পাগলা অনুসারী ও স্থানীয় তৌহিদী জনতার সংঘর্ষে রাসেল মোল্লা (২৮) না‌মে এক যুব‌ক নিহতের খবর পাওয়া গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’