• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

একাদশে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে তিন ধাপে নেওয়া আবেদনের প্রকাশিত ফলাফলে যারা কলেজে চূড়ান্ত নির্বাচিত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যারা নিশ্চায়ন করেছেন, তাদের স্ব স্ব কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন অথবা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ভর্তির ওয়েবসাইটে লগইন করে ডাউনলোড করা যাবে। এ কপি নিয়ে কলেজে গিয়ে ফি জমা দিলে ভর্তি সম্পন্ন হবে। ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

এদিকে, চলতি বছরের ভর্তি নীতিমালা অনুযায়ী- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা এবং ইংরেজি ভারসনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভারসনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় দেড় হাজার টাকা।

এ ছাড়া, নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু