• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে লড়বেন ফুটবলার নার্গিস

  রাবি প্রতিনিধি
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন। ছবি-সংগৃহীত
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন। ছবি-সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ক্রীড়া সম্পাদক পদে মনোনয়ন তোলেন তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ছাত্রদলের এই প্যানেল ঘোষণা করেন।

নার্গিস রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলছেন নার্গিস। জাতীয় নারী ফুটবল দল ছাড়াও অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬, অনূর্ধ্ব–১৭ ও অনূর্ধ্ব–১৯ জাতীয় নারী দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়া বসুন্ধরা কিংস নারী দলের হয়ে খেলেছেন।

মনোনয়ন উত্তোলনের বিষয়ে নার্গিস খাতুন বলেন, ‌‘ছাত্রদল আমাকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ছাত্রদল নারীদের সম্মান করে, ক্রীড়াকে উৎসাহিত করে। তাদের প্যানেলে যুক্ত হয়ে ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমি খুব কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সমস্যা এবং তাদের প্রাপ্যতা বুঝে না পাওয়ার বিষয়গুলো খেয়াল করেছি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তার বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মান অর্জনের ভূমিকা রাখার জন্য। কিন্তু তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। আমি অনেক খেলোয়াড়কে দেখেছি, যাদের সেই সক্ষমতা আছে আন্তর্জাতিক পর্যায়ে নিজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করার, যদি তারা সুযোগ-সুবিধা পান। অনেক মেয়েকে দেখেছি যারা খেলতে ইচ্ছুক কিন্তু খেলার সেরকম সুযোগ পাচ্ছেন না।’

নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কী করতে চান—এমন প্রশ্নের উত্তরে নার্গিস খাতুন বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি নয়, আন্তর্জাতিক পর্যায়ে নিজ বিশ্ববিদ্যালয়কে খেলাধুলায় প্রতিনিধিত্ব করানো, নিয়মিত প্র্যাকটিসের জন্য মেয়েদের জিমনেসিয়ামের মাঠ পুনরায় চালু করা, প্রতিটি ডিপার্টমেন্ট ও হলে ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা; প্রতিটি হল, বিভাগ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ক্রীড়ার আলোকে আলোকিত করাসহ খেলোয়াড়রা যাতে তাদের প্রাপ্য এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়গুলো নিশ্চিত করতে চাই।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে