• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পি.এম.
শেয়ার করুন 0
অধ্যাপক এস এম শামীম রেজা। ছবি- সংগৃহীত
অধ্যাপক এস এম শামীম রেজা। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা। তিনি বলেছেন, ‘এখন থেকে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার সাংবাদিকদের অধ্যাপক এস এম শামীম রেজা বলেন, ‘স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। ভোট শুরুর অনেক আগ থেকেই শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে অবস্থান করছেন। তাদের মধ্যে উৎসাহের কোনো অভাব দেখা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘ভোট শুরুর আগে খালি ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টদের দেখানো হয়েছে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ভোট পড়েছে।’

আচরণবিধি প্রসঙ্গে রিটার্নিং অফিসার বলেন, ‘বাইরের পরিবেশ সম্পর্কে আমরা জানি। এখন থেকে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ এমনটি করছে না।’

প্রসঙ্গত, এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে এবার লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএসে ১৯ এবং এজিএসে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে