• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ভোট কারচুপি ও দলীয় আধিপত্যের অভিযোগ

স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনার ভোট বর্জন

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার। ছবি-সংগৃহীত
স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার। ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার। তিনি মঙ্গলবার সাড়ে তিনটার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য দেখছি। অমর একুশে হলে পোলিও অফিসার শিক্ষার্থীকে ব্যালট পেপার পূরণ করে দেওয়ার ঘটনা ঘটছে আবার আমাদের ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য কর্তৃপক্ষে তথ্য দেওয়া হয়ে ছিল। কিন্তু তারা একজনকে দেয়নি।’

তিনি বলেন, এ রকম পক্ষপাতমূলক আচরণ প্রশাসন করছে তাই এ প্রহসনমূলক নির্বাচনকে বয়কট করলাম। এই সময় তিনি ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিচার চান।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোট গ্রহণ হচ্ছে। এ জন্য আমি ভিপি পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে