• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনার প্রস্তাব বাতিল : অর্থ উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব বাতিল করা হয়েছে।

তিনি জানান, আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করা হয়েছে, যেগুলোর প্রতিটির দাম প্রায় ৫ কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনের সময় কাজে লাগানো হবে।

এ সময় তিনি আরও জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রবাসী কর্মীদের জাপানি ভাষা শিখতে হবে এবং যে কোনো ধরনের দক্ষতা থাকলেই সেখানে চাকরির সুযোগ মিলবে।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ২২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তাভাবনাও চলছে। তবে ব্যাংক একীভূত হলেও আমানতকারীদের কোনো ক্ষতি হবে না।

ভিওডি বাংলা/ আরিফ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু