• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস


প্রকাশ:  ৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

বুধবার ( ৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আপনাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করায় আপনার নেতৃত্ব ও দূরদর্শিতাই প্রতিফলিত হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।'

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাসের উল্লেখ করে ড. ইউনূস বলেন, 'আপনার আগের মেয়াদে এ সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।'

এর আগে ট্রাম্পের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক ‍রুতে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

এ ছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, আয়ার‌ল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাভিয়ের মিলেই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারডিনান্ড মার্কোস জুনিয়রও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’