• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কেপি শর্মা ওলির পদত্যাগ, বর্তমান অবস্থান অজানা

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এ.এম.
শেয়ার করুন 0
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি -ছবি সংগৃহীত
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি -ছবি সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর পদত্যাগ করেছেন। দেশটির নিরাপত্তার দায়িত্ব বর্তমানে সেনাবাহিনী নিয়েছে। তবে পদত্যাগের পর ওলির বর্তমান অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি; তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তাও স্পষ্ট নয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা ৭৩ বছর বয়সী ওলির বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওলি পদত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দুই দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয়। সরকারি দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরান।

বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ক্ষুব্ধ জনতা সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন ও বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। কাঠমান্ডুতে এখনও ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে, রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে আছে।

সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যে কোনো কর্মকাণ্ড যা দেশকে অস্থিতিশীল করে, তা থেকে বিরত থাকতে হবে। শহরে এখন সেনা মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার