• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম। ছবি: সংগৃহীত
ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে জানিয়েছেন ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন করা সব শহীদদের। ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের। মহান আল্লাহ সব শহীদদের জান্নাতুল ফেরদাউস দান করুন।

নব নির্বাচিত ভিপি বলেন, নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত রেখেছেন, আমরা যথাযথ পালন করব। আমারা কথা দিচ্ছি, ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বির্নিমাণ না করা পর্যন্ত থামব না।

তিনি আরও বলেন, আমি ভিপি হিসেবে নই, একে অপরে ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চাই। আমরা ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই। নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই। 

সাদিক কয়েম বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। আমরা যারা এক সঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টা, আমরা আশা করব তারা যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে