• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নেপালে দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় নেপালের সেনাবাহিনী দেশব্যাপী কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ায় নেপালের সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, আজ বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিবৃতিতে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং বিক্ষোভে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভে অরাজক উপাদান ঢুকে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, টার্গেট করে হামলা এমনকি যৌন নির্যাতনের চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, আন্দোলনের নামে এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

কারফিউ চলাকালে জরুরি সেবার যানবাহন যেমন, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের গাড়ি চলাচলের অনুমতি থাকবে। প্রয়োজনে স্থানীয় নিরাপত্তা সদস্যদের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে না পড়তে এবং কেবল সরকারি ঘোষণা অনুসরণ করতে অনুরোধ করেছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় সেনাবাহিনীকে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে।
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার