• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাশিয়ার বাহিনীর ওপর একযোগে পোল্যান্ড-ন্যাটোর হামলা

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সময় পোলিশ এবং ন্যাটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। তারা যৌথভাবে আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছে। খবর আলজাজিরার।

পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে এক ডজনেরও বেশি ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশ করলে যুদ্ধবিমানগুলোকে তৎপর করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো পোলিশ এবং ন্যাটো বাহিনী সংঘাতে জড়িয়ে পড়েছে। ইউক্রেন জানিয়েছে, এ ধরনের কাজের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের পরীক্ষা করছে।

পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড বুধবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, আজ ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়ান ফেডারেশনের আক্রমণের সময় আমাদের আকাশসীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করার জন্য অভিযান চলছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করার জন্য পোলিশ এবং ন্যাটো সামরিক বিমানগুলোকে একযোগে কাজে লাগানো হয়েছে।

পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানায়, পোলিশ ও মিত্র বিমানগুলো আমাদের আকাশসীমায় কাজ করছে। স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার পুনরুদ্ধার ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় করা হয়েছে।

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন, পোলিশ আকাশসীমা একাধিকবার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনায় অভিযান চলছে। শত্রু ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার