• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জাকসু নির্বাচন

তাজউদ্দিন হলে ভোটগ্রহণ বন্ধ

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তাজউদ্দিন আহমেদ হলে পৌনে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীদের দাবির পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১২টার দিকে পুনরায় শুরু হয় ভোটগ্রহণ।

এর আগে, সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। যা বিকাল ৫টা পর্যন্ত টানা চলবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে এই ভোটগ্রহণ।

জানা যায়, ইনডেক্স কার্ড ও আইডি কার্ড যাচাই-সংক্রান্ত জটিলতা এবং অনিয়মের অভিযোগের পর শিক্ষার্থীরা ভোটগ্রহণ স্থগিতের দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অনিয়মের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ফের ভোটগ্রহণ শুরু হয়।

এ বিষয়ে হল প্রভোস্ট লুৎফুল এলাহী বলেন, ভোট দেওয়া ১৪৩ জনকে সাংবাদিকদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে। তাদের ভোটার লিস্ট প্রকাশ করা হবে। কোনো ত্রুটি থাকলে সেগুলো বাতিল করা হবে।

উল্লেখ্য, এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে