• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইন্দোনেশিয়ায় বালি-ইস্ট নুসা তেঙ্গারায় আকস্মিক বন্যায় মৃত্যু ১৪

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি ও ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অন্তত দুইজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পর্যটন দ্বীপ বালি এবং ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা বৃহস্পতিবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে, নিখোঁজদের খুঁজে পেতে এবং বাস্তুচ্যুতদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিখোঁজদের সন্ধান ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে বিভিন্ন সংস্থার ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বলেন, বৃষ্টির কারণে নদীগুলো উপচে পড়ে, যার ফলে বালির নয়টি শহর ও জেলায় প্রবল বন্যা দেখা দেয়। পাহাড়ি জনপদে কাদা, পাথর ও গাছ পড়ে যায় এবং নদীর পানি বেড়ে অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়। বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনাও ঘটে। 

তিনি বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, মৃতের সংখ্যা নয় থেকে বেড়ে ১৪-তে পৌঁছেছে।  সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বালিতে, যাদের অধিকাংশই নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতে  ভেসে গেছেন। এখনো অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন।

আবদুল আরও জানান, ৫০০-র বেশি মানুষকে নিরাপদে সরিয়ে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে।

বালির রাজধানী দেনপাসারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র ই গুসতি নগুরা জয়া নগারা। রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্টো কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে ও বাস্তুচ্যুতদের সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার