• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নজরুল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।

উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান। এছাড়া পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম, ত্রিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলী এবং ডেপুটি জুনিয়র অফিসার দেবরাজ ব্যানার্জীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পূবালী ব্যাংক পিএলসি এই কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয়কে মোট ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করে। এর মধ্যে আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, অরবরই, আমলকি, বরই, দেবদারু, কাঠগোলাপ, বকুল, স্বর্ণচাঁপা ফুল, বহেরা, নিম, অর্জুন, চেরি, মেহেদী, কামরাঙা, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে