• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জাকসু নির্বাচন বর্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সারা দিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে। আমরা দেখেছি ছাত্রদলের প্যানেলে যারা ছিল, তারা সংবাদ সম্মেলন করেছে। যারা শিবিরের প্যানেল, তারাও সংবাদ সম্মেলন করেছে।

এর বাইরেও যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে। তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে। কারচুপির কথা এসছে। আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, একটি হলে ২৯৯টি ভোট। কিন্তু সেই হলে ৪০০টি ব্যালট পেপার কেন গেল? বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে।

ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল, সেটাও করা হয়নি। যে যার মতো যখন খুশি, ভোট দিয়ে আসতে পেরেছে। প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলো সন্দেহ করছে, যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। 

বিএনপির এই নেত্রী বলেন, কেবলমাত্র ছাত্রদল নয়, অন্য যেই প্যানেল আছে তারাও এই ভোটটি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সেদিক থেকে বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কী, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে।

সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচার। 


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’